এ ক্ষেত্রে অনেকের একটা সমস্যা হয় যে তাদের মাসিক বন্ধ থাকে। এটি নিয়ে অনেকে বিচলিত হন। তো সেই ক্ষেত্রে আপনার তাদের প্রতি কোনো পরামর্শ আছে কি না? মাসিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে কতটুকু দুশ্চিন্তা করতে হবে কিংবা করতে হবে কিনা একটু যদি বলতেন।তেমন কোনো মানে এই নাই যে এটা মাসিক বন্ধ হয়ে গেলে যে খুব খারাপ কিছু একটা বাচ্চা তো তার হয়েই গেছে।
অনেক সময় দেখা যায় যে আমাদের সব কিছুই তো মাথা দিয়েই কন্ট্রোল হয়। হ্যাঁ তো এখন অনেক সময় যে সিস্টেম একটা চালু ছিল প্রতিমাসে মাসিক হওয়ার সে সিস্টেমটাকে আমরা একটু বন্ধ করে দিয়েছি। তাই আমরা চাই সিস্টেমটা চালু থাকুক। তাহলে সিস্টেমটা চালু করতে গেলে মানে ঠিক আছে, আপনি যদি ইনজেকশন আর দিতে না চান, লাইফটাইম ধরে দিচ্ছেন।
গর্ভনিরোধক ইনজেকশনের উপকারিতা কি?
পাঁচ বছর ধরে দিচ্ছেন তাহলে ঠিক আছে। আপনি এখন আপনার মাসিক বন্ধ হয়ে আছে দুই তিন বছর। সেক্ষেত্রে আমরা আবার সুইচ আবার করতে পারি। পিল এ তো পিল। এক দুই মাস খেলে আবার মিশ্রণটা রেগুলার হবে। তখন সে আবার যেকোনো একটা পদ্ধতি নিতে পারবে। এতে ভয়ের কিছু নাই। অন্য কোনো যে তার শারীরিক ঝুঁকির কারণ হবে সেটা কিন্তু না।





