ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি পদ ১১৩ টি। Job Circular 2025। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর আওতাধীন ইউনিট/অফিসসমূহে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
সরকারি চাকরির খবর ডাক অধিদপ্তর নিয়োগ এর শর্তাবলী:-
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
- প্রার্থীর বয়সসীমা: ০৯-০৩-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বৎসর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- সকল পদের প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে MCQ টাইপের লিখিত পরীক্ষা/লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডাক অধিদপ্তর নিয়োগ এর মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে:-
(ক) অনলাইনে পূরণকৃত Application Form;
- (খ) ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
- (গ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স/অভিজ্ঞতা সনদ;
- (ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র;
- (ঙ) বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
- (চ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
- (ছ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) এর উপযুক্ত/যথাযথ সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার পুত্র-কন্যার সম্পর্ক সংক্রান্ত প্ৰত্যয়নপত্র |
- (জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ;
- (ঝ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ;
- (ঞ) তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:-
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন |
আবেদনের সময়সীমা নিম্নরূপ :
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩-০২-২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৯-০৩-২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ 300 pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে ।
(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন |
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন |
অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ হতে ১০ নং ক্রমিকের জন্য আবেদন ফি ১০০/- (একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ১১ হতে ১৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা এবং সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) এর জন্য আবেদন ফি বাবদ বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য “Online আবেদনপত্রের সকল অংশপূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS প্রেরণের নিয়মাবলী:-
প্রথম SMS: PMGMCUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Example: PMGMC ABCDEF & send to 16222।
Reply: Applicant’s name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type PMGMC Yes PIN and send to 16222
দ্বিতীয় SMS: PMGMC YesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Example: PMGMC Yes 1234567।
Reply: Congratulations! Applicant’s name, Payment completed successfully for PMGMC Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXX).
নিয়োগডাক অধিদপ্তর এর প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া:-
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে| Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ডাক অধিদপ্তর নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-










