জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চলের রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জেনারেল ম্যানেজারের কার্যালয় পশ্চিমাঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তসাপেক্ষে জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল, রংপুর এর অধিভুক্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর) জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে শুধুমাত্র অনলাইনে।

জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর একাধিক পদে চাকরির সুযোগ ২০২৫

জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রাথীগণ অনলাইনে আবেদন করতে পারবেন।

  • প্রতিষ্ঠানের নাম – জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, রংপুর
  • শূন্যপদ –৫৬ টি
  • শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক/সমমান
  • পদের নাম –৯ টি ভিন্ন পদ
  • বয়স – ১৮ থেকে ৩২ বছর হতে হবে (এভিডেফিট গ্রহণযোগ্য নয়)
  • আবেদনের শুরু তারিখ – ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • আবেদনের শেষ তারিখ – ২৫ মার্চ ২০২৫
  • চাকরির ধরন – সরকারী
  • আবেদন ফি – ৫৬, ১১২ টাকা
  • প্রকাশ সূত্র – অফিসিয়াল ওয়েবসাই

Pliwc bdamargoal 01 scaled
Pliwc bdamargoal 02 scaled
Pliwc bdamargoal 03 scaled

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র/অনুমতিপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত সনদপত্র/কাগজপত্রের মূলকপি প্রদর্শনসহ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

  • (ক) সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি-০২ (দুই) কপি ।
  • (খ) প্রার্থীর আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রসহ)।
  • (গ) জাতীয় পরিচয়পত্র।
  • (ঘ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্র।
  • (ঙ) ডাউনলোডকৃত প্রবেশপত্র (ADMIT CARD) ও আবেদনপত্রের (APPLICANT’S COPY) রঙিন প্রিন্ট কপি।
  • (চ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
  • (ছ) সরকারি, আধা-সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র।

প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://pliwc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

(i) Online এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৭-০২-২০২৫ খ্রিস্টাব্দ ও সময়

সকাল ১০:০০ ঘটিকা এবং শেষ তারিখ ২৫-০৩-২০২৫ খ্রিস্টাব্দ ও সময় বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

(ii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থীর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

যেহেতু Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।

প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

PLIWC Job Circular ‍পরীক্ষার ফি ও SMS প্রেরণের নিয়মাবলীঃ

PLIWC Job Circular SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়।

তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copy তে সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপি তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (এক শত বার) টাকা এবং সকল গ্রেডে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) এর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/-টাকা সহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা এর দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: PLIWC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: PLIWC ABCDEF & send to 16222

Reply: Applicant’s Name, TK-112 will be charged as application fee. Your PIN is 12345678.

To pay fee Type PLIWC <space> Yes <space> PIN and send to 16222

দ্বিতীয় SMS: PLIWC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: PLIWC Yes 12345678 & send to 16222.

Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for PLIWC Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXX).

PLIWC Job Circular প্রবেশপত্র

PLIWC Job Circular প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pliwc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

PLIWC Job Circular SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে।

PLIWC User ID এবং password পুনরুদ্ধারঃ

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন।

1. User ID জানা থাকলেঃ

PLIWC<space>Help<space>User<space>User ID & send to 16222.

Example: PLIWC Help User ABCDEF & send to 16222.

2. PIN Number জানা থাকলেঃ

PLIWC<space>Help<space>PIN<space>PIN No & send to 16222.

Example: PLIWC Help PIN 12345678 & send to 16222.

পত্রিকা ছাড়াও জেনারেল ম্যানেজারের কার্যালয়,  পশ্চিমাঞ্চল, রংপুর – এর ওয়েবসাইট http://pliwc.teletalk.com.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা আমাদের জব পোর্টাল  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://pliwc.bdpost.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে all.query@teletalk.com.bd ই-মেইলে অথবা ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। যেকোনো ধরণের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১৪। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিন্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Leave a Comment