বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Ansar VDP Job Circular 2025। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Ansar VDP Job Circular 2025 বাংলাদেশ আনসার ভিডিপি কর্তৃক প্রকাশিত হয়েছে। Ansar VDP Job Circular 2025 / bida.teletalk.com.bd Job Circular 2025 -এর মাধ্যমে ২৭১ জন জনবল নিয়োগ করবে। Bangladesh Ansar VDP Job Circular 2025 – যারা বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ -এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।
বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Bangladesh Ansar VDP Job Circular 2025-এ ১৩তম-২০তম গ্রেডের ৩১টি ক্যাটাগরির মোট ২৭১ টি পদে নিয়োগ দিচ্ছে। এর অনলাইনে আবেদন ২৮ ফেব্রুয়ারী ২০২৫ এ শুরু হবে এবং শেষ তারিখ ২০ মার্চ ২০২৫। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।
এক নজরে বাংলাদেশ আনসার ভিডিপি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বাংলাদেশী আধাসামরিক বাহিনী। বাহিনীটি দেশের অভ্যন্তরীন নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা, মোবাইলকোর্ট পরিচালনা করা, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে। অঙ্গীভুত আনসার এবং ভিডিপি সদস্য ও ব্যাটালিয়ন আনসার নিয়ে বাংলাদেশ আনসার বাহিনী গঠিত।
বাহিনীর সফলতাসরূপ ১৯৯৮ সালে বাংলাদেশ সরকার এই বাহিনীকে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদান করে। ইতিপূর্বে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) নামে আনসার বাহিনীর নতুন একটি ইউনিট গঠন করা হয়েছে। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং সরকারের বিশেষ বিশেষ কাজে নিয়োজিত থাকে।
আপনি কি আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ / Ansar VDP Job Circular 2025 খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ / Ansar VDP Job Circular 2025 বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় ।
ইতিহাসঃ ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে এবং তৎকালীন পূর্ববাংলা আইন পরিষদে আনসার এ্যাক্ট অনুমোদিত হলে ১৭ জুন ১৯৪৮ সালে তা কার্যকর হয়। তখন থেকে এ বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হতো। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধকালে দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এর শপথ গ্রহণ শেষে অস্থায়ী রাষ্ট্রপতিকে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে ১২ জন আনসার বাহিনীর সদস্য গার্ড অব অনার প্রদান করে।
স্বাধীনতা যুদ্ধকালে আনসার বাহিনীকে বিদ্রোহী আখ্যায়িত করে বিলুপ্ত করা হয়। প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে আনসার বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৪ জন কর্মচারী ও ৬৫৭ জন আনসারসহ সর্বমোট ৬৭০ জন শহীদ হন। বাহিনীর ১ জন বীর বিক্রম এবং ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার অদূরে সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ দুটি বাহিনীই আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়। ১৯৭৬ সালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র (এনএটিসি) প্রতিষ্ঠিত হয়।
১৯৮৩ সালে এর নামকরণ হয় আনসার ট্রেনিং স্কুল। ১৯৮৬ সালে আনসার ট্রেনিং স্কুলকে আনসার একাডেমিতে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে এর নামকরণ হয় আনসার-ভিডিপি একাডেমি। বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন-১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫- দ্বারা, যা সংসদ কর্তৃক গৃহীত হলে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৬ ফেব্রুয়ারি ১৯৯৫ হতে কার্যকর হয়। ২০২৩ সালের ১৩ নভেম্বর ব্যাটালিয়ন আনসার আইন-১৯৯৫ রহিতপূর্বক আনসার ব্যাটালিয়ন আইন-২০২৩ পুনপ্রণয়ন করা হয়। এ দুটো আইন অনুসারে সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী।
সংস্থার নামঃ বাংলাদেশ আনসার ভিডিপি।
পোষ্ট ক্যাটাগরীঃ ৩১
মোট পদ সংখ্যাঃ ২৭১
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১১.০০০-২৬,৫৯০/- থেকে ৮,৫০০-২০,৫৭০/- টাকা।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৬ ফেব্রুয়ারী ২০২৫।
আবেদন শুরু তারিখঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২০ মার্চ ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
| আবেদন শুরু তারিখঃ | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ |
| আবেদনের শেষ তারিখঃ | ২০ মার্চ ২০২৫ |
| অফিসিয়াল ওয়েবসাইট | recruitment.bdansarerp.gov.bd |
| দেখুন বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Image | |
Ansar VDP Job Circular 2025 আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
তবে শর্ত থাকে যে, নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন।আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF ডাউনলোড লিঙ্ক এখানে।



বি. দ্র.: স্মারক নং-88.06.0000.013.29.001.2৩-১৪৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপর্যুক্ত ছকে বর্ণিত পদ/পদসমূহে (ক্রম ৩: থানা/উপজেলা প্রশিক্ষক ও ক্রম ৪: উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা ব্যতিত) যে সকল প্রার্থী ইতঃপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক এর আওতায় ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
অন-লাইনে আবেদন করার নিয়ম/পদ্ধতি:
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফরম পুরণ করতে পারবেন। উক্ত লিংকটি ২৮/02/2025 খ্রি. তারিখ হতে ২০/০৩/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।
অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ক্রমিক নং-০১ হতে ১০ পর্যন্ত ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং-১১ হতে ৩১ পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোন জটিলতায় প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকার মধ্যে 09677112244 এই ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে।
আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে।
পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্রাদির ১ (এক) সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে;
(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র।
০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র।
(১) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল/সাময়িক সনদপত্র।
(২) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ।
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কোটার সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র।
জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড-এর ফটোকপি।
প্রার্থী ক্ষুদ্র-নৃগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/সত্যায়িত সনদপত্র।
প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার সনদপত্র।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত অপশনে হ্যাঁ/না নির্বাচন করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। ৪. প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ 27/02/2025 খ্রি.-এ ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ব্যাপারে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
প্রতিটি পদে আবেদনের জন্য ১০০/- (একশত) অথবা ৫০/- (পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। পরিশোধের নিয়মাবলি আবেদন ফরম পূরণের ওয়েবসাইটে দেওয়া থাকবে।
এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না।
বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি, বয়স এবং অন্য কোন বিষয়ে কোন প্রকার আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।
নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত কোন তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা প্রার্থী কোন ভুয়া/অসত্য তথ্য দাখিল করলে তার আবেদনপত্র/নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদনকারীর অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনকারীর অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে। জাতীয় পরিচয় পত্রের নম্বর যাচাইকালে ভুল প্রমাণিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে।
আবেদন করার শেষ সময় ২০/০৩/২০২৫ খ্রি. তারিখ ।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।





