জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান ২৯ পদে মোট ৪৬ জনকে নিয়োগের জন্য ১৬ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে দরকারি সব কাগজ রাষ্ট্রীয় ডাকযোগে রেজিস্ট্রার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর-২০১২ ঠিকানায় পাঠাতে হবে। সরাসরি বা কোরিয়ার মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব গ্রেডের জন্য ২০০ টাকা, ১১তম ১৫০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা রেজিস্ট্রার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৭ এপ্রিল ২০২৫, বিকেল চারটা।
আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ






